শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১১:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারকে গাড়ি ভাঙচুরের মামলায় জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মকা-কে উল্লেখ করে নাশকতার মামলা করা হয় (মামলা নং-৬)। জেলা যুবদলের সভাপতি সিজারকে প্রধান করে দলের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। চলমান এ মামলায় আদালতের আদেশ অনুযায়ী নিয়মিত হাজিরা দেওয়ার কথা থাকলেও গত ২৯ এপ্রিল ও ২৫ জুলাই নির্ধারিত দুটি তারিখে তিনি আদালতে হাজির হননি। দীর্ঘদিন পর গতকাল রোববার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন শরিফ উর জামান সিজার। এ সময় তাঁর পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে

আপডেট সময় : ০১:১১:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯