শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

সাপের কামড়ে আনসার সদস্যের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে জীবন আহম্মেদ সুজন (২৮) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে নিজ শয়নকক্ষে বিষধর সাপ কামড় দিলে মেহেরপুর হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়। নিহত জীবন আহম্মেদ সুজন মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে। তিনি আনসার ব্যাটালিয়নের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। নিহত সুজনের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ছুটিতে বাড়ি আসেন সুজন। ভোরে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর হাতের আঙুলে একটি বিষধর সাপ কামড় দেয়। বুঝতে পেরে প্রথমে তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাংনীর এক মহিলা কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজের কাছে ঝাড়-ফুঁক করার পর তাঁর অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ দিকে সুজনের অকাল মৃত্যুতে পিতা-মাতা, স্ত্রী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

সাপের কামড়ে আনসার সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯