শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মুজিবনগরে ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীদের কমনরুমে প্রবেশ করে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাহাবুবুর রহমান (২০) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। মাহাবুবুর রহমান মুজিবনগর উপজেলার বাগোয়ান বকস্ পাড়ার আব্দুল হামিদের ছেলে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মুজিবনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম জানান, মাহাবুবুর রহমান নামের এক যুবক কলেজছাত্রীর সঙ্গে প্রেম করার জন্যে দীর্ঘদিন ধরে তাঁকে প্রস্তাব দিয়ে আসছেন। ওই কলেজছাত্রী তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবক কলেজের কমনরুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেন। এ সময় ছাত্রীটি পালিয়ে যেতে গেলে ওই যুবক তাঁর হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। ছাত্রীটি চিৎকার করলে শিক্ষকেরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর থানাকে বিষয়টি অবহিত করেন। তিনি আরও জানান, দ-বিধি ৫০৯ ধারা মোতাবেক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দোষী সাব্যস্ত করে ওই যুবকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটান, সে বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে ছেলের বাবার কাছ থেকে মুচলেকা লিখে নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুজিবনগর সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল হক জানান, ‘কলেজের সুষ্ঠু পরিবেশের স্বার্থে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে জরিমানা করেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মুজিবনগরে ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের জরিমানা

আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯