শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে মিলল বৃদ্ধের লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর ওয়াদুদ মিয়া (৫৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ওয়াদুদ মিয়া ওই উপজেলার দাসপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, গতকাল সকালে মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদীতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াদুদ মিয়ার মরদেহ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, ওয়াদুদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে মিলল বৃদ্ধের লাশ!

আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০১৯