শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার কপিল উদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে হালকা বৃষ্টি শুরু হলে জাহাঙ্গীর টিন দিয়ে বিচালির গাদা ঢাকতে যান। এ সময় বিচালির গাদার সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে টিনে ঘষা লেগে বৈদ্যুতিক তারটি ছিড়ে টিনের ওপর পড়লে জাহাঙ্গীর আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারেরর সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯