শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

অভিযুক্ত লেবু আটক, চাপাতি উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বোরকা ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহরে বোরকা ব্যবসায়ী শুকুর আলীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত খন্দকার ইমরান হোসেন লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যমতে উদ্ধার করা হয় একটি ধারালো চাপাতি। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হোসেন লেবু ঈদগাহপাড়ার শফিউদ্দিন ড্রাইভারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সুদের টাকা নিয়ে বিরোধের জেরে হকপাড়ার শুকুর আলী (২৪) নামের এক বোরকা ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন ইমরান হোসেন লেবু। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) লুৎফুল কবীর, উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইন, ভবতোষ রায় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ থেকে লেবুকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার লেবুকে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ঈদগাহপাড়া এলাকার ঈদগাহর পাশের একটি বাগান থেকে ওই ধারালো চাপাতিটি উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থানা হেফাজতেই ছিলেন ইমরান হোসেন লেবু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

অভিযুক্ত লেবু আটক, চাপাতি উদ্ধার

আপডেট সময় : ০৬:১৬:১১ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯