শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার বিত্তিপাড়া রাজনগরে নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর জখম অবস্থায় চারজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিত্তিপাড়া রাজনগর গ্রামে বেশকিছু দিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে একদল দুর্বৃত্ত ধারালো তরবারিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিত্তিপাড়া গ্রামে। তারা উপর্যুপরি কুপিয়ে আহত করে মিজান শেখ (৩০), জোছনা খাতুন (৬৫), মজিবর রহমান (৬০), আবু বক্কর (৫৫), আনিছুর রহমান (৪৮) ও বাবুল শেখকে (৫০)। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জনান, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯