শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে
      • চুয়াডাঙ্গা সংবাদদাতা:

    চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের রাতে নিখোঁজ হওয়ার পর সকালে একটি ইটভাটার পাশ্ববর্তী আমবাগান থেকে আবির হুসাইন (১১) নামের মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ বুধবার সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। তবে তার কাটা মাথা পাওয়া যায়নি এখনও।নিহত মাদরাসা ছাত্র আবির হুসাইন(১১) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গত মাসে তাকে এই মাদরাসায় ভর্তি করা হয়।মাদরাসার মুহতামিম মো. আবু হানেফ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এশার নামাজের পর থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদরাসার সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বুধবার সকাল সাতটার দিকে খাদিমপুর মোড়ের ইটভাটার পাশ্ববর্তী আমবাগানে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয় গ্রামবাসীরা।খবর পেয়ে আমবাগানে পৌছে পড়ে থাকা লাশটি নিখোঁজ আবিরের বলে নিশ্চিত করেন মাদরাসার মুহতামিম। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) মোহা. কলিমুল্লাহ ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান।পুলিশ জানায়, নিহত মাদরাসা ছাত্র আবিরের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক না হওয়ায় কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৯:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯