শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

জীবননগরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৯:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

অপহরক জসিমকে গণধোলাই!

নিউজ ডেস্ক:জীবননগরে অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির এক ছাত্রী উদ্ধার হয়েছে। এ সময় স্থানীয় জনগণ অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে জীবননগর থানার পুলিশের নিকট হস্তান্তর করেছে। গতকাল সোমবার উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচ দিন আগে জীবননগর উপজেলার উথলী গ্রামের মন্টু মিয়ার মেয়ে উথলী গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী নিসাকে (১৫) মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে নিরুদ্দেশ হন একই উপজেলার বাজদিয়া গ্রামের আনিসউদ্দিনের ছেলে জসিম (২৮)। এ ঘটনার পর মেয়ের বাবা বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণের মামলা করেন।
স্কুলছাত্রী নিসা জানায়, জসিমের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর জসিম বিয়ে করবেন বলে জানালে নিসা তাঁর সঙ্গে চলে যায়। পরবর্তীতে ঝিনাইদহের কালীগঞ্জের একটি বাড়িতে আটকে রেখে নিসার বাবার কাছে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করেন জসিম।
এ দিকে ওই স্কুলছাত্রীর পিতা টাকা দেওয়ার নাম করে জসিম ও নিসাকে গ্রামে আসতে বলেন। জসিম নিসাকে নিয়ে উথলী গ্রামে এলে গ্রামবাসী জসিমকে আটক করে উত্তমমধ্যম দিয়ে জীবননগর থানার পুলিশের নিকট হস্তান্তর করে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, জসিম ইতিপূর্বে চারটি বিয়ে করেছিলেন। স্ত্রীদের পরিবারের নিকট যৌতুকের টাকা দাবি করলে তারা দিতে অপারগতা জানালে ওই চার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দেন।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দিন আগে উথলী গ্রামের এক স্কুলছাত্রী অপহরণের বিষয়ে তার পরিবারের সদস্যরা থানায় একটি লিখিত অভিযোগ করেন। গতকাল সোমবার সকালে স্থানীয় জনগণ অপহরণকারী জসিমকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। গতকালই তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

জীবননগরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৯:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯