শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:রাতের আঁধারে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আলমডাঙ্গায় মাদারহুদা গ্রামের কালাম হোসেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার সোনাতনপুর গ্রামের কাতুলি নামক মাঠের মধ্যে এ ঘটনাটি ঘটে। কয়েকজন যুবক জোরপূর্বক তাঁকে মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কালাম।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের রেজাউল হোসেনের ছেলে কালাম হোসেন গতকাল রাত নয়টার দিকে মুন্সিগঞ্জ বাজার থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সোনাতনপুর ও মাদারহুদা গ্রামের কাতুলি মাঠের মধ্যে পৌঁছালে একই গ্রামের শাহাজউদ্দীনের ছেলে আলামিন, খোকন হোসেনের ছেলে রাসেল, ওহিদের ছেলে রাজুসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক রাস্তায় গতিরোধ করে বাইসাইকেল থেকে নামিয়ে কালামকে মারধর করেন। এ সময় তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা তাঁরা ছিনিয়ে নেন। কালাম আহত অবস্থায় বাড়ি ফিরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। কালাম জানান, থানায় লিখিত অভিযোগ করায় অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করছেন অভিযুক্তরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৭:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯