শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৯:০১ অপরাহ্ণ, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

মুজিবনগরের ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন
নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুরে ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় জমির মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার ভবানীপুরের ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন হচ্ছে, এমন সংবাদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে কাউকে না পেয়ে মাটি কাটার খননযন্ত্র (এসকেভেটর) জব্দ করতে গেলে জমির মালিক সেখানে হাজির হন। পরে জমির মালিক এলে বালু উত্তোলন আইন ২০১০-এর ১৫ ধারায় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং খননযন্ত্রটি ইউপি সদস্য মিজারের জিম্মায় রাখা হয়। ওই জমির মালিক হলেন উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে হান্নান মিয়া। মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

আপডেট সময় : ০৬:৪৯:০১ অপরাহ্ণ, রবিবার, ২১ জুলাই ২০১৯