শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

পুলিশের পাশাপাশি গ্রামবাসীকে পাহারা দিতে হবে

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

আইলহাঁস ও নাগদাহে আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা সভায় ওসি আসাদুজ্জামান মুন্সি

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নে আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় আইলহাঁস ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইলহাঁস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেকের পরিচালনায় ও নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি।
এ সময় ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, ‘কোরবানির ঈদের পূর্বে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে গ্রামজুড়ে পাহারা দিতে হবে। আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নে কোরবানির ঈদের পূর্বে চুরি ও ডাকাতি বৃদ্ধি পায়। কিছু দিনের মধ্যেই শুরু হবে কোরবানি ঈদের গরু বেচা-কেনা। এ সুযোগে কিছু চোর-ডাকাত রাস্তা আটকে ও বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটায়। এতে আপনাদেরই আত্মীয়-স্বজনের ক্ষতি হয়।’ তিনি আরও বলেন, ‘আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নের ইউপি সদস্যদের মাধ্যমে ছয়-আট সদস্যের পাহারা টিম তৈরি করতে হবে। কোরবানি ঈদের আগে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি আপনাদের সহযোগিতা পেলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সম্ভবনা থাকবে না।’ আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেন ওসি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগদাহ ইউপি সদস্য ছানোয়ার রহমান, ভোলারদাড়ির রনি আহমেদ, বলিয়ারপুর বাহাদুর রহমান, জোরগাছার শাহিনুর রহমান, শাহ-জামাল, জহুরুলনগরের ইকদুল, খেজুরতলার বোরহান আলী, আইলহাঁসের তারাচাঁদ মিয়া, পাইকপাড়ার টিটন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

পুলিশের পাশাপাশি গ্রামবাসীকে পাহারা দিতে হবে

আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২১ জুলাই ২০১৯