শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

ফেনসিডিল, গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজন আটক হয়েছে।গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক অভিযানে এসব চোরাচালানসহ আসামিদের আটক করা হয়।চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজন আটক হয়েছে।গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক অভিযানে এসব চোরাচালানসহ আসামিদের আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহম্মেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৪ শ টাকা। এ দিকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. জামাল উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রাম থেকে ৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৬ শ টাকা। একইদিন দুপুর দেড়টার দিক গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মতিয়ার রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুতুবপুর গ্রামের কবরস্থান থেকে ১৭টি ভারতীয় হরলিক্স, ১৫০টি ইনো, ১টি হাতঘড়ি এবং ২০৮টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৬৩৪ টাকা। অপরদিকে গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯/৫-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে দুটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।  অন্যদিকে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর বিওপির সামনে পাকা রাস্তার ওপর হতে ১২ পিস ইয়াবা বড়ি ও ১টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপর সদর উপজেলার আমদহ গ্রামের মাদার আলীর ছেলে সুজন মিয়া (২৩) ও মো. বিপ্লব হোসেন (২১)। উদ্ধার হওয়া ১২ পিস ইয়াবা বড়ি ও ১টি মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৫৩ হাজার ৬ শ টাকা। আটক আসামিসহ উদ্ধার হওয়া ইয়াবা বড়ি এবং মোটরসাইকেল দামুড়হুদা থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

ফেনসিডিল, গরুসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯