শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দর্শনায় ১ মাসে অর্ধশতাধিক চুরি-ছিনতাই

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় ব্যাপক হারে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। গত এক মাসের ব্যবধানে প্রায় দর্শনা পৌর এলাকায় অর্ধশতাধিক বাড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে করে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ৮ জুলাই থেকে এ পর্যন্ত প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেই চলেছে।
গত এক মাসের চুরি ও ছিনতাইয়ের ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, দর্শনা আজমপুরের সলেমানের বাড়িতে ১টি মোবাইল ফোনসহ নগদ ৪ হাজার টাকা, মোহাম্মদপুর মসজিদের ফ্যান, মহিদুল ইসলামে মোবাইল ফোন, গোলাম রহমানের বাড়ি থেকে ১টি মোবাইল ফোন, দর্শনা কলেজপাড়ার দোস মোহাম্মদের ছেলে মিলনের বাড়ি থেকে নগদ ৬ হাজার টাকা, আজমপুর আব্দুল জলিলের বাড়ি থেকে ২ জোড়া কানের দুল ও নগদ ১ হাজার টাকা, দর্শনা কলেজপাড়ার আব্দুর রব মুন্সির বাড়ি থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা, আমিনুল ইসলামের বাড়ি থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৯ শ টাকা, দর্শনা কলেজপাড়ার নুর আলী প্রফেসরের ছেলে নাজমুল হুদার বাড়ি থেকে ১টি মোবাইল ফোন, জুয়েল মাস্টারের বাড়ি থেকে মোবাইল ফোন ও কিছু নগদ টাকা, দর্শনা শ্যামপুর পাইপঘাটপাড়া খালিদ হোসেনের বাড়ি থেকে মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা এবং বটতলাপাড়ার ৩-৪টি বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি হয়েছে।
এ ছাড়া দর্শনা পরানপুর সড়কে সাবেক কাউন্সিলর লুৎফর রহমানের বাড়ির নিকট ও জোড়া বটতলায় ঢাকা থেকে আসা নাইট কোচে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সব ঘটনায় দামুড়হুদা থানায় তিনটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
এ প্রসঙ্গে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সেলিম বলেন, লোকবলের অভাবে ঠিকমতো টহল দেওয়া সম্ভব হচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দর্শনায় ১ মাসে অর্ধশতাধিক চুরি-ছিনতাই

আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯