শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় অবস্থান
নিউজ ডেস্ক:রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনসনসহ অন্যান্য সুবিধা আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জেলার চারটি পৌরসভায় দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির কর্মবিরতি শেষে এখন ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছে পৌর নাগরিকেরা। পৌর কার্যালয়ে সেবা নিতে এসে প্রধান ফটকে তালা ঝুলানো দেখে সেবাভোগীদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এ আন্দোলনে রয়েছে চুয়াডাঙ্গা, জীবননগর, দর্শনা ও আলমডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে দাবি আদায়ের লক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছি আমরা।’
সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত পরিশ্রম করার পরও মাসের বেতন মাসে পাননা। দেশের প্রায় সব পৌরসভার একই অবস্থা, ৫ মাস থেকে ৭ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। পরিবার-পরিজন নিয়ে অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা পড়েছেন বিপাকে। এ চিত্র চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৮টি পৌরসভার। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অবস্থান ধর্মঘটের কারণে পৌরসভার নাগরিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার না হওয়ায় পৌর এলাকা দুর্গন্ধময় শহরে পরিণত হয়েছে। সড়কবাতি বন্ধ থাকায় শহর ভুতুড়ে শহরে রূপ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

আপডেট সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০১৯