শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

অপহরণ থেকে রক্ষা পেল শিশু আরাফাত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৬:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার বকসিপুরে ৪র্থ শ্রেণির ছাত্র নাহিদের সাহসিকতা
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার বকসিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্র নাহিদ হাসানের সাহসিকতায় রক্ষা পেল পাঁচ বছরের শিশু আরাফাত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বোরকা পরা অজ্ঞাতনামা এক নারী পেয়ারা খাইয়ে অজ্ঞান করে আরাফাতকে নিয়ে যাওয়ার সময় নাহিদের চিৎকারে আরাফাতকে ফেলে রেখে পালিয়ে যান।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের রাসেল আলীর ছেলে আরাফাত হোসেন (৫)। চাকরির সুবাদে রাসেল দম্পতি ঢাকাতে থাকেন। শিশু আরাফাত তার দাদির কাছে থেকে বড় হচ্ছে। গতকাল সকালে আরাফাত বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে রাস্তায় খেলা করে বেড়ানোর সময় তাকে একা পেয়ে অজ্ঞাতনামা বোরকা পরা একজন তাকে পেয়ারা খেতে দেন। পেয়ারা খাওয়ার সঙ্গে সঙ্গে আরাফাত নিস্তেজ হয়ে পড়ে এবং মুখ দিয়ে ফেনা তুলতে থাকে। পাশের বাড়ি নাজমুলের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র নাহিদ হাসান দোকানে যাওয়ার সময় এ অবস্থা দেখে আরাফাতকে জিজ্ঞাসা করে কার সঙ্গে যাচ্ছিস। নাহিদ বলে, ‘আরাফাতকে ছেড়ে দাও, না হলে আমি চিৎকার করব।’ তখন ওই বোরকা পরা নারী আরাফাতকে ফেলে পালিয়ে যান। আরাফাতকে স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে এলে তাকে বাড়িতে আনা হয়। অনেক খোঁজাখুঁজি করেও বোরকাপড়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি। তবে একটি সূত্র থেকে খবর পাওয়া গেছে, আরাফাতের মায়ের সঙ্গে তার পিতার সম্পর্ক ভালো না, সে কারণে আরাফাতের মা বোরকা পরে গোপনে তাঁর ছেলে আরাফাতকে নিয়ে যাচ্ছিল, কিন্ত বাধ সাধে পাশের বাড়ির ছেলেটি। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

অপহরণ থেকে রক্ষা পেল শিশু আরাফাত

আপডেট সময় : ১০:১৬:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০১৯