শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, যুবককে হাতুড়িপেটা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৮:২১ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জয়নাল খান নামের এক কাঠমিস্ত্রিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। গতকাল রোববার দুপুরে উপজেলার সাফদারপুর মোকসেদ মোড়ে এসবিএল বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাধা দিতে এলে মজিবুল হক নামের আরও একজনকেও পিটিয়ে আহত করে বখাটেরা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জয়নালকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এলাকাবাসী জানায়, সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কলোনীপাড়ার কিছু বখাটে এসবিএল স্কুলের সামনে লক্ষীকু- গ্রামের গোলাম খানের ছেলে কাঠমিস্ত্রি জয়নাল খানের দোকানে বসে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমানকে জানায়। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমান কাঠমিস্ত্রি জয়নালকে তাঁর দোকানের সামনে বখাটেদের বসতে দিতে নিষেধ করেন। কাঠমিস্ত্রি জয়নাল ওই বখাটেদের স্কুলের সামনে দাঁড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ৮-১০ জন বখাটে এসে কাঠমিস্ত্রি জয়নালকে কাঠ ও হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। এ ঘটনায় মজিবুল হক নামের একজন বাধা দিতে গেলে বখাটেরা তাঁকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ইভটিজিং ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, যুবককে হাতুড়িপেটা!

আপডেট সময় : ১০:৪৮:২১ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০১৯