শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দামুড়হুদায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় অপারেশন করার জন্য উপযুক্ত পরিবেশ না থাকা, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশন করাসহ বিভিন্ন অভিযোগে নিউ ডিজিটাল (প্রা:) হাসপাতাল নামক একটি ক্লিনিক ও শোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতাল গেটের সামনে একটি দুইতালা বাসা ভাড়া নিয়ে ওপরে নিউ ডিজিটাল (প্রা:) হাসপাতাল এবং নিচে শোভা ডায়াগনস্টিক সেন্টার নাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন, আলট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স-রেসহ যাবতীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। গতকাল সকালে একজনকে অ্যাপেন্ডিসাইটিস এবং বিকেল পাঁচটার দিকে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে এক প্রসূতির সিজার করানো হয়, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান ঘটনাস্থলে ছুটে যান এবং ডিজিটাল (প্রা:) হাসপাতাল নামক ওই ক্লিনিকের লাইসেন্স দেখতে চাইলে দেখা যায়, লাইসেন্সটির মেয়াদ নেই। প্রতিটি রুম নোংরা-অস্বাস্থ্যকর, অপারেশন থিয়েটারে পর্যাপ্ত আলো নেই, নেই ওয়াশ রুম। সার্বিক পরিস্থিতি দেখে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ল্যাবরেটরি অধ্যাদেশ আইন ১৯৮২ এর ৯ ও ১৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। ক্লিনিকের মালিক আব্দুল খালেক জরিমানার টাকা নগদ পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘এ উপজেলায় এ ধরনের অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না। এ উপজেলায় যতগুলো প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক আছে, আমি প্রতিটিতে যাব। পরিবেশ ভালো দেখলে ভালো, না হলে সরাসরি সিলগালা করে দেওয়া হবে।’
দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, ‘পরিবেশ ঠিক করার জন্য আমাদের পক্ষ থেকে মৌখিকভাবে মালিকপক্ষকে বারবার বলা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দামুড়হুদায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০১৯