শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দর্শনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ জুলাই ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ কথিত সাংবাদিক হারুন অর রশিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে কেরুজ মিলগেট এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন অর রশিদ দর্শনা আজিমপুরের আব্দুর রহমানের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে গতকাল শুক্রবার বিকেলে দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেলবাজার কেরুজ মিলগেট-সংলগ্ন আল-মামুন সবুজের ‘সবুজ স্টোর’ নামক চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন অর রশিদকে (২৯) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করে উদ্ধার হওয়া ইয়াবাসহ আসামিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দর্শনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ জুলাই ২০১৯