শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

আলমডাঙ্গায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০২:২২:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় আমড়া পাড়াকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের সড়াতালার রাইসা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন সড়াতালা রাইসা গ্রামের বসির আলী (৫০), স্ত্রী ফরিদা খাতুন (৪৫) ও তাঁদের মেয়ে ফারহানা (১৪)। ফরিদা খাতুনের মাথায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি রাখেন এবং বসির আলী ও মেয়ে ফারহানার আঘাত সামান্য হওয়াই জরুরি বিভাগে তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বসির ম-লের আমড়া গাছের ডাল প্রতিবেশী আরিফুল ইসলামের বাড়ির ভেতর চলে গেছে। আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা মাঝেমধ্যে চুরি করে আমড়া পেড়ে নেন। গতকাল বিকেলে বসির ম-লের মেয়ে ফারহানা আমড়া পাড়তে গেলে আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা সে আমড়া কুড়িয়ে নিতে থাকে। এ সময় ফরিদা খাতুন প্রতিবাদ করতে গেলে দুই পরিবারের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে আরিফুল ইসলাম একটি ধারালো দা দিয়ে ফরিদা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। ফরিদা খাতুনের চিৎকারে তাঁর স্বামী বসির ম-ল সেখানে ছুটে এলে আরিফুল ইসলাম ও তাঁর ভাই জাহিদুল তাকেও পিটিয়ে জখম করে। এ সময় মেয়ে ফারহানাও আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা মাথায় গুরুতর জখম হওয়ায় ফরিতা খাতুনকে ভর্তি রাখেন এবং বসির আলী ও মেয়ে ফারহানার আঘাত সামান্য হওয়াই তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

আলমডাঙ্গায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০২:২২:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০১৯