রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

বাসর ঘরে স্বামীকে অচেতন, নববধূর পলায়ন!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:বাসর ঘরে স্বামীকে অচেতন করে পালিয়ে গেছে উমাইয়া আক্তার লিথি নামে এক নববধূ। চাঞ্চল্যকর ও আলোচিত এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায়। ওই নববধূ টাকা-স্বর্ণালঙ্কার ও শাশুড়ীর মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। নববধূ লিথি চুয়াডাঙ্গা জেলা শহরের মসজিদপাড়ার গোলাম মোস্তফা লালার মেয়ে। এতো দিন এ চাঞ্চল্যকর ঘটনাটি লোকলজ্জার ভয়ে চাপা রাখে নতুন স্বামীর পরিবার। তবে থানায় জিডি করার পর ঘটনাটি জানাজানি হয়।
জানা গেছে, উমাইয়া আক্তার লিথি ঝিনাইদহের ব্যাপারীপাড়ার কেসি কলেজের সামনে ঠিকাদার মাহবুবের বাড়িতে দুলাভাই পল্টনের ভাড়া বাড়িতে থাকতো। গত ২৮ জুন মুসলিম রীতি মেনে সালমান সালাফি নামে এক যুবকের সাথে লিথির বিয়ে হয়। পরিকল্পনা মোতাবেক বাসর রাতে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে সে। এরপর নগদ টাকা, সোনার গহনা ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামী পোশাক-শাড়ী ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ধরা পড়ে মালিকের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, লিথি মেহেদী রাঙ্গা হাতে সাজগোজ করে স্বামী পক্ষের দেওয়া একটি সুইটকেস নিয়ে পালিয়ে যাচ্ছে।
তথ্য নিয়ে জানা যায়, লিথির মা ক্যান্সারে আক্রান্ত হলে রাজধানী ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসা করানো হতো। সেখান থেকেই চাঁদপুরের যুবক সাগরের সঙ্গে পরিচয় হয়। এলাকাবাসী ধারণা সাগরের হাত ধরেই লিথি পালিয়ে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে পুলিশ জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

বাসর ঘরে স্বামীকে অচেতন, নববধূর পলায়ন!

আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০১৯