রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

ঝিনাইদহ পুলিশে ১০০ টাকায় চাকরি পেলেন ৫৯ যুবক-যুবতী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঘুষ ছাড়াই ঝিনাইদহ জেলায় এবার পুলিশে লোক নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি পেয়েছেন ৫৯ জন। তাঁদের প্রত্যেকের খরচ হয়েছে মাত্র ১০০ টাকা। চাকরিপ্রাপ্তদের মধ্যে অধিকাংশরই পিতা দিনমজুর। কারও পিতা মৎস্যজীবী, কেউ রাজমিস্ত্রী, কেউ রিকশা-ভ্যানচালক, কেউ এতিম, কেউবা কৃষক। অর্থবিত্তের জোরে এবার চাকরি হয়নি কারও। দালালচক্র ভিড়তে পারেনি ধারের কাছে। মেধা ও যোগ্যতার বলে বিনা ঘুষে পুলিশে চাকরি পেয়েছেন ৫৯ জন। চাকরি পাওয়ার ঘোষণা শুনে খুশিতে কান্নায় ভেঙে পড়েন অনেকের পিতা-মাতা। আর এ পরিচ্ছন্ন নিয়োগের কারিগর হচ্ছেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহে পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য প্রথম দিনে মাঠে উপস্থিত ছিলেন ৩ হাজার ৪৮ জন। তাঁদের মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৮ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৫৯ জন। পুলিশ সুপারের ঘোষণা অনুযায়ী স্বচ্ছভাবে নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। ঝিনাইদহ পুলিশে এ ঘুষবিহীন চাকরি হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএমকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন। উল্লেখ্য, এর আগে ঝিনাইদহের অনেক যুবকের ভিটেবাড়ি বিক্রি করে চাকরি গ্রহণের ইতিহাস রয়েছে। কেউ কেউ দালালদের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন, এমন কথাও শোনা গেছে আগে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

ঝিনাইদহ পুলিশে ১০০ টাকায় চাকরি পেলেন ৫৯ যুবক-যুবতী

আপডেট সময় : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০১৯