রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মেহেরপুরে পরীক্ষার হলে ১০ ছাত্রী অসুস্থ!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৯:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার কলমিজোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে এ ঘটনা ঘটে। একে একে ১০ ছাত্রী অসুস্থ্ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে নবম শ্রেণির ছাত্রী অন্তরা মাথা ঘুরে পড়ে যায়। এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়ার পর পরই একই ক্লাসের হাসনা হেনা, সুরাইয়া, সাথী, বন্যা, সুস্মিতা, পিংকি, সপ্তম শ্রেণির ছাত্রী গোলাপী, রুপা ও মল্লিকা একইভাবে পড়ে যায়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এহসানুল কবীর বলেন, এটি একটি গণমনস্তাত্ত্বিক রোগ। এটি সাধারণত তরুণ-তরুণীদের মধ্যে লক্ষ্য করা যায়। এতে ভয়ের কিছু নেই। কয়েক ঘণ্টা বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে।
এ দিকে খবর পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আক্তার কলমিজাল মাধ্যমিক বিদ্যালয় এবং সদর উপজেলার শিক্ষা কর্মকর্তঅ বিনয় কুমার চাকী অসুস্থদের দেখতে মেহেরপুর জেনারেল হাসপাতালে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মেহেরপুরে পরীক্ষার হলে ১০ ছাত্রী অসুস্থ!

আপডেট সময় : ১০:১৯:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯