রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ, হস্তক্ষেপ কামনা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩২:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

জীবননগরে দলিল লেখকদের কলম-বিরতি কর্মসূচি পালন

নিউজ ডেস্ক:জীবননগরে দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে অসদাচরণ করার প্রতিবাদে ও জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলামের অপসারণের দাবিতে কলম-বিরতি পালন করেছেন সমিতির সদস্যরা। গতকাল সোমবার এ কলম-বিরতি কর্মসূচি পালিত হয়। এদিকে দলিল লেখক সমিতির কলম-বিরতির ফলে বিভিন্ন সমস্যায় পড়েছেন সাধারণ জনগণ।
জীবননগর দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম এ অফিসে যোগদান করার শুরু থেকেই আমাদের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন এবং বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। তাই আমাদের দাবি, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলামকে দুদিনের মধ্যে এখান থেকে অপসারণ না করলে আমরা আন্দোলন করব।’
এ ব্যাপারে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম জানান, দলিল লেখক সমিতির সদস্যরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এদিকে তথ্যনুসন্ধানে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম তাঁর অফিসারের সঙ্গে যোগসাজশে সাধারণ মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সচেতন মহল বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ, হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ১০:৩২:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯