রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক-পিস্তল-গুলি উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর গোলাগুলি, গুলিবিদ্ধ অবস্থায়
নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মসিউর রহমান শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার নুর হোসেন কাজীর ছেলে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মাদক-অস্ত্রসহ একাধিক মামলার আসামি মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে যান। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে তাঁকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ফেনসিডিল, অস্ত্র ও গুলি। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক-পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:২৫:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০১৯