রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গায় পুলিশের আকস্মিক অভিযানে আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে সদর থানার পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে ও গাঁজা পাওয়ায় এই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের সদর থানাহাজতে সোপর্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই আকস্মিক এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান। গতকাল রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ওই অভিযান। আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (২৫) ও মুকুল হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে সদর থানার পুলিশ। গতকাল রেলবাজার এলাকায় সদর থানা পুলিশের আকস্মিক অভিযান তারই অংশ। সদর থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) একরামুল হোসেন ও ভবোতষ রায় ফোর্সসহ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহমূলক মোটরসাইকেল আরোহী, মাইক্রো, যাত্রীবাহী বাস, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকে থাকা এক যাত্রীকে তল্লাশির সময় তাঁর কাছে বেশ কিছু পরিমাণ গাঁজা পাওয়ায় তাঁকে আটক করে পুলিশ। গাঁজাসহ গ্রেপ্তার মনিরুল ইসলাম শ্রীকোল বোয়ালিয়া গ্রামের হঠাৎ পাড়ার কাদেরের ছেলে। এ ছাড়াও অভিযানকালীন সময়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে ঝিনাইদহ ডাকবাংলার নাথকু-ু গ্রামের আনিছুর রহমানের ছেলে মুকুলকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর থানাহাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে। আজ (গতকাল) রেলবাজারে আকস্মিক অভিযান পরিচালনা তারই অংশ। এ সময় তিনি আরও জানান, অপরাধীদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

চুয়াডাঙ্গায় পুলিশের আকস্মিক অভিযানে আটক ২

আপডেট সময় : ১০:২৩:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০১৯