রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

শাখা অফিস প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

দর্শনা থেকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের
নিউজ ডেস্ক:আগামী এক সপ্তাহের মধ্যে দর্শনা থেকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের শাখা অফিস প্রত্যাহার করা না হলে বিভিন্ন কর্মসূচিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে কুষ্টিয়া, ঝিনাইদহ, কালীগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ নয়টি বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ট্রাক চালক ইউনিয়নের শাখা অফিস দর্শনা থেকে প্রত্যাহার করতে হবে, তা না হলে ৮ জুলাই ভোর পাঁচটা থেকে চুয়াডাঙ্গা জেলার সব প্রকার বাস, ট্রাক, কোচ, নাইট কোচ, মিনিবাস ও মাইক্রোবাসের শ্রমিকেরা গণ-লাগাতার কর্মবিরতি পালন করবেন। এ ছাড়া ২৯ জুলাই বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের চৌরাস্তার মোড়ের মঞ্চে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বক্স দুদু। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে শ্রমিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

শাখা অফিস প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯