রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

দামুড়হুদায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসব গরু ও ফেনসিডিল উদ্ধার করা হয়।দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসব গরু ও ফেনসিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের মসজিদের দক্ষিণ পার্শ্ব থেকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬ শ টাকা। এদিকে গত শুক্রবার রাত আনুমানিক ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই দিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর নুর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্তের মেইন পিলার ৯২/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠ থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরুটিও দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯