রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গার হাজরাহটিতে ৫ মাদকসেবী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের একটি টিম পৌর এলাকার হাজরাহাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় হাতেনাতে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ মাদক (গাঁজা) উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর থানাহাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের হাজরাহাটি এলাকার ছালাম মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বকুল (২৮), নিয়ামত (৩৫), মকলেছ (২৫), রেজাউল (২৫) ও জাহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদের নেতৃত্বে থানা এলাকাজুড়ে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে হাজরাহাটির সালাম মোড় এলাকায় একদল লোক একত্রে মাদক (গাঁজা) সেবন করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার (ওসি) আবু জিহাদের নেতৃত্বে সদর ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে হাজরাহাটি এলাকার হান্নান বিশ্বাসের ছেলে বকুল, শওকত বিশ্বাসের ছেলে নিয়ামত, জাহিদুল ইসলামের ছেলে মকলেছ, মন্টু হোসেনের ছেলে রেজাউল ও মৃত আব্দুল ম-লের ছেলে জাহিদুল ইসলামকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সদর থানাহাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছিল। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

চুয়াডাঙ্গার হাজরাহটিতে ৫ মাদকসেবী আটক

আপডেট সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯