রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

ক্রসফায়ারে মনির নিহত, পিস্তল-গুলি উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

মেহেরপুর গাংনীতে গভীর রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ক্রসফায়ারে পড়ে মনিরুল ইসলাম মনির (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কসবা কচুইখালী গ্রামের মাঠের একটি আমবাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত মনির কসবা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় ৯টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গাংনী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার কসবা কচুইখালী গ্রামের মাঠের একটি আমবাগানে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে আশপাশ তল্লাশি করে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, কসবা ও কচুইখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে একটি আমবাগানে গোলাগুলি চলছে, এমন খবর পেয়ে কসবা ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অজ্ঞাতনামা একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে সন্ত্রাসী মনিরুল বলে তাঁর পরিচয় নিশ্চিত করেন। গোলাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে ওসি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হবে এবং এ অপরাধী চক্রকে দ্রুত আটক করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

ক্রসফায়ারে মনির নিহত, পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯