রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

যোগ্যতায় মিলল ১৮ জনের চাকরি

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২২:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ
নিউজ ডেস্ক:মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর পুলিশ লাইনস রিজার্ভ অফিসে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী নয়জন পুরুষ ও নয়জন নারী চূড়ান্ত নিয়োগ পান। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ফুলের তোড়া দিয়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে স্বাগত জানান। এর আগে দুপুর ১২টায় প্রার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। পরে দুপুর দুইটায় প্রাথমিকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মোখিক পরীক্ষা শেষে রাত সাড়ে নয়টার দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ২৪ জুন অনুষ্ঠিত পরীক্ষায় ৩৯০ জন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। যে ১৮ জন চাকরি পেলেন, তাঁরা সবাই তাঁদের যোগ্যতা প্রমাণ করেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

যোগ্যতায় মিলল ১৮ জনের চাকরি

আপডেট সময় : ০৫:২২:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯