রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

চুয়াডাঙ্গায় ৫২৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৯:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫২৬ বোতল ফেনসিডিল, ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। পরে আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ফেনসিডিল, ট্রাকসহ চুয়াডাঙ্গা সদর থানাহাজতে সোপর্দ করা হয়। আজ  শুক্রবার তাঁদের আদালতে নেওয়া হতে পারে বলে জানায় থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে টার্মিনাল এলাকার আমির অ্যান্ড শহিদুল ভলকানাইজিংয়ের দোকানের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহগামী পাকা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৫) ও ফয়সাল ম-ল (১৯)।চুয়াডাঙ্গা পৌর শহরের টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫২৬ বোতল ফেনসিডিল, ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। পরে আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ফেনসিডিল, ট্রাকসহ চুয়াডাঙ্গা সদর থানাহাজতে সোপর্দ করা হয়। আজ  শুক্রবার তাঁদের আদালতে নেওয়া হতে পারে বলে জানায় থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে টার্মিনাল এলাকার আমির অ্যান্ড শহিদুল ভলকানাইজিংয়ের দোকানের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহগামী পাকা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৫) ও ফয়সাল ম-ল (১৯)। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি চৌকস দল নিয়মিত টহল ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকায় আমির অ্যান্ড শহিদুল ভলকানাইজিংয়ের দোকানের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহগামী পাকা রাস্তার ওপর একটি মালবাহী ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দুই মাদক কারবারি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার নবী চৌধুরীর ছেলে শহিদুল ইসলাম ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মানিকদিহী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফয়সাল ম-লকে আটক করেন। এ সময় ভাঙাড়ি বোঝাই যশোর ট-১১-১২০৬০ নম্বরের ট্রাকটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি মোবাইল, দুটি সিমকার্ড ও মাদক বিক্রির ৩ হাজার ৪২০ টাকাও উদ্ধার করে র‌্যাব। আটক ব্যক্তিদের ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার হওয়া মালামাল, ট্রাকসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আজ আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার ৮ শ টাকা বলে ধারণা করছে র‌্যাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

চুয়াডাঙ্গায় ৫২৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপডেট সময় : ১০:৩৯:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০১৯