রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষক আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় বজ্রপাতে রাশিদুল ইসলাম (৩৭) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রুইতনপুরের চমড়গাড়ি মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাঠের কয়েকজন কৃষক তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। বজ্রপাতে আহত রাশিদুল আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের পূর্বপাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে। জানা যায়, গতকাল রুইতনপুর গ্রামের চমড়গাড়ি মাঠে বৃষ্টির মধ্যে ধানখেতে কাজ করছিলেন রাশিদুল। এ সময় তাঁর নিকটে বিকট শব্দে বজ্রপাত ঘটলে তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে ওই মাঠে কর্মরত কয়েকজন কৃষক রাশিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বজ্রপাতে আহত কৃষক রাশিদুল ইসলাম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষক আহত

আপডেট সময় : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০১৯