রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

চালক সাবধান হলে দুর্ঘটনা কমে আসবে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
  • ৭৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
নিউজ ডেস্ক:‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবীর। অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবর রহমান এবং ট্রাক ও ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সব দুর্ঘটনার জন্য চালক দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। প্রশিক্ষণ কর্মশালায় চালকদের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্রের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাবধানে গাড়ি চালানোর বিষয়েও পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
চালকেরা বলেন, ভাঙাচোরা সড়ক ও সড়কের পাশে থাকা ইটভাটার মাটির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এ জন্য সড়ক আধুনিকায়ন ও রাস্তার পাশের ইটভাটার বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবাইদুর রহমান, অফিস সহকারী মাফুজ খাতুন বাবুন ও ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

চালক সাবধান হলে দুর্ঘটনা কমে আসবে

আপডেট সময় : ১১:১৫:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯