বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

গাংনীকে তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলব

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

পৌরসভায় সাড়ে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণাকালে মেয়র আশরাফ
নিউজ ডেস্ক:‘আমি গাংনী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর যে পরিমাণ উন্নয়ন করেছি বা বরাদ্দ এনেছি, পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর এমন উন্নয়ন বা বরাদ্দ কেউ আনতে পারেনি’ বলে মন্তব্য করেছেন গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে ২০১৯-২০ইং অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
পৌর মেয়র আশরাফুল ইসলাম আরও বলেন, ‘মন্ত্রণালয়ে তদবির করে প্রচুর বরাদ্দ আনা হচ্ছে। মেয়াদের বাকি সময়ে ব্যাপক উন্নয়ন করা হবে। উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেই তাঁদের পাশে দাঁড়াতে চাই। ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। কথায় নয়, আমি কাজে বিশ্বাস করি। আপনারা সময় মতো কর পরিশোধ করবেন। কারণ আপনাদের করের টাকায় এ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনের পাশাপাশি উন্নয়ন কর্মকা- পরিচালনা করা হয়।’
পরে গাংনী পৌরসভার হিসাবরক্ষক জুলফিকার আলী মেয়রের পক্ষে গাংনী পৌরসভার ২০১৯-২০ইং অর্থবছরের জন্য ৫৬ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ২২২ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী ও পৌরসভার সচিব শামীম রেজা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও মেয়র পত্মী শাহানা ইসলাম শান্তনা। অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র স্বাগত বক্তব্যে গাংনী পৌরসভাকে তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়ে পৌরসভার নানা উন্নয়নের কথা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় কাউন্সিলর মিজানুর রহমান মদন, মিজানুর রহমান মিজান, আসাদুজ্জামান আসাদ, আছালউদ্দীন, বাবুল আক্তার, নবীরউদ্দীন, বদরুল ইসলাম বুদু, সাহিদুল ইসলাম, ইনামুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর ফিরোজা খাতুন, পারভীনা খাতুন ও মলিদা খাতুন উপস্থিত ছিলেন। এ ছাড়াও সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনেরা এ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন। বাজেটে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার, ড্রেন নির্মাণ, ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো উন্নয়নসহ পানি নিষ্কাশন কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

গাংনীকে তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলব

আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০১৯