রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আইয়ির শতক, দ্বিতীয় দিনেও ব্যর্থ বাংলাদেশি বোলারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রিয়াস আইয়ির সেঞ্চুরি ও ওপেনার প্রিয়াঙ্ক্রিট পাঞ্চলের অর্ধশতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে চলেছে ভারত ‘এ’ দল। ভারত সফরে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২০০ রান।

গতকালের ৯১ রান নিয়ে সোমবার ব্যাটিংয়ে নামে দুই অপরাজিত ব্যাটসম্যান পাঞ্চল ও আইয়ির। সকালে ব্যাটিং নেমে তাদের অবিছিন্ন জুটিতে ২০০ রান পার করে ভারত ‘এ’ দল। গতকালের মতো এদিনও ব্যর্থ বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত ব্রেক থ্রু এনে দিতে পারেনি কোনো টাইগার বোলার। গতকাল ২৯ রানে অপরাজিত থাকা আইয়ির এদিন খেলেন হাত খুলে। ৯১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এছাড়া ৭৮ রানে অপরাজিত রয়েছেন পাঞ্চল।

বাংলাদেশে একমাত্র সাফল্য অধিনায়ক মুকুন্দকে গতকাল সাজঘরে পাঠানো। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন শুভাশীষ রায়। ৫ ওভারের স্পেলে ১১ রানের খরচে তিনি আউট করেন মুকুন্দকে।

এর আগে, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তোলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

আইয়ির শতক, দ্বিতীয় দিনেও ব্যর্থ বাংলাদেশি বোলারা !

আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭