রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

গুলিবিদ্ধ শহিদুল গ্রেপ্তার, অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৩:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুন ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পুলিশের সঙ্গে দিন-দুপুরে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি
নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের মথুরাপুরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ৯ মাদক মামলার আসামি শহিদুল ইসলাম (৫৩) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। গতকাল রোববার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী শহিদুল ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে নয়টি মাদকের মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য শহরে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। বেলা একটার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালান। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন শহিদুল। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। পুলিশ শহিদুলের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি গুলি ও সাড়ে পাঁচ শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

গুলিবিদ্ধ শহিদুল গ্রেপ্তার, অস্ত্র-গুলি-ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:৫৩:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুন ২০১৯