রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

বদরগঞ্জে ফার্মেসি থেকে অবৈধ ওষুধ জব্দ

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের নামজুল মেডিকেলে অভিযান চালিয়ে অবৈধ ওষুধ জব্দসহ ফার্মেসির মালিক আল আমিনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে নাজমুল মেডিকেলে অবৈধ ওষুধ বিক্রি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শন একরামুল হোসেন ফোর্সসহ বদরগঞ্জ বাজারে নাজমুল মেডেকেলে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আশা বেশ কিছুম যৌন উত্তেজক ট্যাবলেট, গরু ও মানুষ মোটাতাজাকরণ ট্যাবলেটসহ খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ বেশ কিছু সরকারি ওষুধ উদ্ধার করে পুলিশ। এ সময় ফার্মেসির মালিক আল আমিন হোসেনকে নেওয়া হয় থানা হেফাজতে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সব ওষুধের উৎস্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদসহ এ সিন্ডিকেটের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খাঁন বদরগঞ্জ বাজারে নাজমুল মেডিকেলে অভিযান পরবর্তী অবৈধ ওষুধ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সব অবৈধ ওষুধের বিষয়ে আরও অনুসন্ধান চলছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

বদরগঞ্জে ফার্মেসি থেকে অবৈধ ওষুধ জব্দ

আপডেট সময় : ০৫:৩৬:৫৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০১৯