রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

গাংনীতে চাঁদার দাবিতে নারী শ্রমিককে মারধর

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না দেওয়ায় কর্মসৃজন প্রকল্পের চার মহিলা শ্রমিকসহ পাঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল নয়টায় উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের লেবার সর্দার কামরুল ইসলাম, মুনছুর আলীর স্ত্রী সমেনা খাতুন (৬০), সিদ্দিক আলীর স্ত্রী মানছুরা (৫৫) ও রাবেয়া খাতুন। আহত ব্যক্তিদের মধ্যে শ্রমিক সর্দার কামরুল ইসলাম গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় ইউপি সদস্য হাবিল উদ্দীন ও আহত ব্যক্তিরা জানান, কর্মসৃজন প্রকল্পের আওতায় রামনগর গ্রামের মুকুলের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় একই গ্রামের খেদ আলীর ছেলে শরিফুল, কাবের আলীর ছেলে কমল, লালন, নৈমুদ্দীনের ছেলে আমিরুল ও কচিমুদ্দীনের ছেলে আজিজুল দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে হামলা করেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাঁদের পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

গাংনীতে চাঁদার দাবিতে নারী শ্রমিককে মারধর

আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০১৯