রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

মুজিবনগরে গৃহবধূর মৃত্যু : রহস্যের জট!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুন ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

dav

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগরে শাহানাজ খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে তবে শ্বশুর বাড়ির লোকজন দাবি করছেন, এটা হত্যা নয়, আত্মহত্যা। তবে এই মৃত্যু নিয়ে নানা রহস্য জট বেঁধেছে। গত শুক্রবার রাত ১১টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। তাঁর নয় বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
জানা গেছে, বছর দশেক আগে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের শাহনাজের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গৌরীনগর গ্রামের সোহেল রানা। দাম্পত্য জীবনের শুরুতে থেকে তাঁদের মধ্যে কলহ বিরাজ করছিল। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় বিষ পান করেন ওই গৃহবধূ। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকেরা।
এ ঘটনায় গৃহবধূ শাহনাজের মা মালেকা খাতুন ও ভাই রিপন আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তাঁর পরিবারের লোকজন তাঁকে হত্যা করেছেন।
মেহেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আহসানুল কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে বিষপানে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ কেউ দেয়নি। শুনেছি দুই পক্ষ সমঝোতা করছে। তবে অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

মুজিবনগরে গৃহবধূর মৃত্যু : রহস্যের জট!

আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুন ২০১৯