রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

সবজির মধ্যে মিলল এক মণ গাঁজা, আটক ৩

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সবজির মধ্যে গাঁজা রেখেও রেহাই পাননি মাদক ব্যবসায়ীরা। মেহেরপুরের গাংনীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সবজিবোঝাই পিকআপ ভ্যান থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিনজনকেও আটক করতে সক্ষম হয়েছেন ডিবির অভিযানদলের সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার বামন্দী এলাকায় এ অভিযান চালায় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ডিবি। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে বেগুন বোঝাই করে তার মধ্যে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বটতলায় পিকআপ ভ্যান আটক করে তাতে তল্লাশি চালানো হয়। আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

সবজির মধ্যে মিলল এক মণ গাঁজা, আটক ৩

আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০১৯