রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

চুয়াডাঙ্গায় ইজিবাইক ও পাখিভ্যানের সংঘর্ষে আহত ৪

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০০:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার ভিমরুল্লাহে ইজিবাইক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ভিমরুল্লাহ জেলা কারাগার-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতরা হলেন চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্রের মৃত চন্দন মন্ডলের ছেলে পাখিভ্যানের চালক জামাল উদ্দীন (৭৫), ঝিনাইদহ জেলার মহেশপুরের সামসুল হকের ছেলে আব্দুল করিম (২৫), দামুড়হুদা মাদ্রাসাপাড়ার আব্দুল আজিজের ছেলে আবু জাফর (২৭) ও ফজলুর রহমানের ছেলে রাজন (২১)। জানা যায়, চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদার উদ্দেশে পাখিভ্যানে যাত্রী নিয়ে যাচ্ছিলেন ভ্যানের চালক জামাল উদ্দীন এবং ইজিবাইকযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন আবু জাফর, আব্দুল করিম ও রাজন। চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ জেলা কারাগারের নিকট পৌঁছালে ইজিবাইক ও পাখ্যিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাখিভ্যানের চালকসহ ইজিবাইকের ওই তিনজন যাত্রী গুরুতর জখম হন। এ ঘটনায় আরও দুইজন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম কবির গুরুতর আহতদের চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন ও সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

চুয়াডাঙ্গায় ইজিবাইক ও পাখিভ্যানের সংঘর্ষে আহত ৪

আপডেট সময় : ১১:০০:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০১৯