রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

গাংনীতে বন্দুকযুদ্ধে গাঁজা ব্যবসায়ী নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
গাংনী উপজেলার করমদিতে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে নাজমুল (২৮) নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত গাঁজা ব্যবসায়ী নাজমুল উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গাংনী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে করমদি গ্রামে গোলাগুলির শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙ্গে। স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় আশেপাশে তল্লাশি করে পুলিশ গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, আনুমানিক এক কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুলবুল আহমেদ জানান, উপজেলার করমদিতে দুই দল মাদকব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয় এবং তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, গুলি, গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নিহত নাজমুল এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

গাংনীতে বন্দুকযুদ্ধে গাঁজা ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১২:০৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯