রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

দামুড়হুদার পৃথক পৃথক স্থানে বিজিবি’র অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রোববার পৃথক অভিযানে ফেন্সিডিলসহ এসব মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের দর্শনা হল্ট চাঁদপুর মাঠ থেকে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
একইদিন সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৫টি ভারতীয় শাড়ি এবং ৮ মিটার পর্দার থান কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫১ হাজার ৬শ’ টাকা।
এদিকে, গত রোববার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার নায়েক জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দামুড়হুদা পাঁকা রাস্তার উপর হতে ৩৪০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
অপরদিকে, গত রোববার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ৪৫ কেজি ভারতীয় পাঞ্জাবীর বোতাম এবং ২শ’ ডজন চেইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯