রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

রিয়ালের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে বার্সা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বার্সেলোনা এবারের লা লিগার শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো। নিজেদের মাঠে অ্যাতলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারায় বার্সেলনা।

আর এই জয়ের ফলে রিয়ালের খুবই কাছাকাছি চলে এসেছে এনরিক শিষ্যরা।শনিবার রাতে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অ্যাতলেটিক বিলবাওকে আতিথিয়েতা জানায়। আর স্বাগতিকরা ম্যাচের প্রথম থেকেই অ্যাতলেটিক বিলবাও এর বিপক্ষে আধিপত্য বিস্তার করে । ফলে দারুণ এক জয় তুলে নিতে তাদের কোন সমস্যাই হয়না। দলের হয়ে একটি করে গোল করেন পাকো আলকাসের, লিওনেল মেসি ও অ্যালেক্স ভিদাল।

এ ম্যাচে বার্সেলোনার পক্ষে গোলের শুরুটা করেন চলতি মৌসুমে দলে যোগ দেওয়া আলকাসের। ক্লাবের হয়ে লিগে এটি তার প্রথম গোল। নেইমারের অ্যাসিস্ট থেকে ১৮ মিনিটে গোল করেন এই স্প্যানিশ তারকা। ম্যাচের ৪০ মিনিটে কাতালানদের হয়ে ফ্রি-কিক থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি।

বিরতির পরেও বার্সেলোনা নিজেদের আক্রমণের ধারা অব্যাহত। ম্যাচের ৬৭ মিনিটে তাদের লিড আরও বড় হয়। ম্যাচের তৃতীয় গোলটি করেন ভিদাল। ভিদালের এই গোলে ৩-০ স্কোর হয়। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা।

এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সা। তবে দুই ম্যাচ কম খেলা রিয়াল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

রিয়ালের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে বার্সা !

আপডেট সময় : ১১:৫৪:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭