রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে।  আজ রবিবার ভারতের `এ` দলের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহীম।

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে দুই দিনের এ ম্যাচটি শুরু হয়েছে।এই প্রস্তুতি ম্যাচের পরে হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকদের টেস্ট শুরু হবে।

ঐতিহাসিক টেস্ট ম্যাচটি খেলার জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হায়দরাবাদ পৌঁছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।  এরপর শুক্রবার ও শনিবার হায়দরাবাদে অনুশীলন করেছে টাইগাররা। এই ম্যাচের জন্য হায়দরাবাদে উড়িয়ে নেয়া হয়েছে পেসার আবু জায়েদ রাহীকে।

এদিকে প্রস্তুতি ম্যাচ হওয়ায় ১৬ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামার আগে তাই সবাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী।

উল্লেখ্য, ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ !

আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭