শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী শফিক নিহত

  • আপডেট সময় : ০২:২৬:১০ অপরাহ্ণ, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ শফিকুল ইসলাম শফিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব ।এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত শফিকুল ইসলাম শফিক নরসিংদীর তালিকাভুক্ত এক নম্বর সন্ত্রাসী। তার নামে তিনটি হত্যা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি শফিকুল। তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে গেলেই সে ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নূরু মিয়া নামে র‌্যাবের এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ঘটনাস্থল থেকে প্রদীপ ও ফারুক নামে দুইজনকে আটক করা হয় বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী শফিক নিহত

আপডেট সময় : ০২:২৬:১০ অপরাহ্ণ, বুধবার, ২৭ মার্চ ২০১৯