সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকির বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকির ব্যাপারে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা দু’টি মসজিদে হত্যাযজ্ঞের পাঁচদিন পর লাশ দাফনের কাজ শুরু করেছে। খবর এএফপি’র।
ক্রাইস্টচার্চে এক শ্বেতাঙ্গ চরমপন্থী বন্দুকধারীর ১৭ মিনিটের হামলায় ৫০ মুসলিম নিহত হয়। শুক্রবার জুম্মার নামাজ চলাকালে সে এই বর্বর হামলা চালায়।
ফেসবুক জানায়, ক্রাইস্টচার্চ থেকে সরাসরি প্রচার করা ভিডিওটি ২শ’ বারেরও কম দেখা হলেও এ হত্যাযজ্ঞের ফুটেজ ভাইরাল হওয়ায় তাদেরকে আশ্চর্যজনকভাবে ১৫ লাখ ভিডিও সরাতে হয়েছে।
আরডার্ন বলেন, তিনি নিউজিল্যান্ডের জনগণকে উদ্দেশ্য করলেও এখানে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলো বিশ্ব নেতাদের সম্মিলিতভাবে মোকাবেলা করা প্রয়োজন।
‘এটি কেবলমাত্র নিউজিল্যান্ডের বিষয় নয়। এক্ষেত্রে আসল বিষয় হচ্ছে সহিংসতা ছড়াতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এটা সহিংসতাকে উস্কে দিচ্ছে। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা প্রয়োজন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকির বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯