বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল !

  • আপডেট সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শনিবার এফএ কাপের ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ম্যানসিটি। এই সপ্তাহে তাদের নেই প্রিমিয়ার লিগ ম্যাচ। এই সুযোগে রবিবার ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল।ছম্যাচের ২৬তম মিনিটে মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রবের্তো ফিরমিনোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে প্লেসিং শটে গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করলেন মানে। চলতি লিগে এটা তার ১৭তম গোল, গোলদাতাদের তালিকায় একধাপ উপরে উঠে যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে।৭২তম মিনিটে কর্নারে মানের হেড ক্রসবারে বাধা পায়। এর দুই মিনিট পর নিজেদের ভুলে উল্টো গোল হজম করে লিভারপুল। ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক ডি-বক্সের ঠিক বাইরে থেকে হেডে গোলরক্ষকের উদ্দেশে বল বাড়ান। কিন্তু ঠেকাতে পারেননি এগিয়ে যাওয়া আলিসন, আলগা বল পেয়ে সহজেই জালে জড়ান ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত লিভারপুলে খেলা ডাচ ফরোয়ার্ড রায়ান বাবেল।৮১তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন মিলনার। ডি-বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় অতিথিরা। শেষ দিকে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন মোহামেদ সালাহ।৩১ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে শীর্ষে ওঠা লিভারপুলের পয়েন্ট ৭৬। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ১ ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।   ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৪ নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৬০।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল !

আপডেট সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯