শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে দুপক্ষের ‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত !

  • আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারিদের দুপক্ষের ‘গোলাগুলিতে’ বুদু আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে দুপক্ষের ‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত !

আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ মার্চ ২০১৯